মদ্দ
মদ্দ কাকে বলে? উদাহরণসহ আলোচনা
ইসলামী তাজবিদ শাস্ত্রে, মদ্দ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা কুরআন পড়ছেন, তাদের জন্য মদ্দ সম্পর্কে বিস্তারিত জানা অত্যন্ত জরুরি। এই আমরা মদ্দ কাকে বলে? এর উদাহরণ এবং প্রয়োজনীয়তা নিয়ে সম্পর্কে বিস্তারিত করব। এছাড়াও, এই পোস্টে আমরা কিছু সাধারণ প্রশ্নের উত্তরও দিব।
মদ অর্থ কি ?
উত্তর:- মদ অর্থ টেনে পড়া।
মদ এর হরফ কয়টি ও কি কি?
উত্তর:-মদ এর হরফ ৩টি। যথা:-
ا و ى
প্রশ্ন:-মদ কত প্রকার ও কি কি?
উত্তর:- মদ মোট ১০ প্রকার:-
- পবিত্র কোরআনে মোট ৩ ধরনের টান রয়েছে ১ আলিফ ৩ আলিফ ৪ আলিফ আর প্রকার হচ্ছে ১০ টি
এক আলিফ মদ ৩ প্রকার:-
- (১) মদ্দে তাবায়ী
- (২) মদ্দে বদল
- (৩) মদ্দে লীন
তিন আলিফ মদ ২ প্রকার:-
- (১) মদ্দে আরেজী
- (২) মদ্দে মুনফাসিল
চার আলিফ মদ ৫ প্রকার:-
- (১) মদ্দে লাযিম হরফী মুসাক্কাল
- (২) মদ্দে লাযিম হরফী মুখাফফাফ
- (৩) মদ্দে লাযিম কালমী মুসাক্কাল
- (৪) মদ্দে লাযিম কালমী মুখাফফাফ
- (৫) মদ্দে মুনফাসিল
এক আলিফ মদ ৩ প্রকার:-
মদ্দে তাবায়ী কাকে বলে?
- যবরের বাম পাশে খালি আলিফ,
- যেরের বাম পাশে সাকিন ওয়ালা ইয়া ,
- পেশের বাম পাশে সাকিন ওয়ালা ওয়াও ,
- এদেরকে মদ্দে ত্ববায়ী বলে এবং এক আলিফ টেনে পড়তে হয়।

যবরের বাম পাশে খালি আলিফ

যেরের বাম পাশে সাকিন ওয়ালা ইয়া

পেশের বাম পাশে সাকিন ওয়ালা ওয়াও
মদ্দে বদল কাকে বলে?
- হামজা (ء) হরফের পর মদের হরফ (আলিফ, ওয়াও, ইয়া) এলে,
- এদেরকে মদ্দে বদল বলে এবং এক আলিফ টেনে পড়তে হয়।

হামজা (ء) হরফের পর মদের হরফ আলিফ

হামজা (ء) হরফের পর মদের হরফ ইয়া

হামজা (ء) হরফের পর মদের হরফ ওয়াও
মদ্দে লীন কাকে বলে?
- ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন এর পূর্বে যবর হইলে এবং পরবর্তী হরফে ওয়াক্বফ করিলে
- এদেরকে মদ্দে লীন বলে এবং এক আলিফ টেনে পড়তে হয়।

ওয়াও সাকিন এর পূর্বে যবর হইলে এবং পরবর্তী হরফে ওয়াক্বফ করিলে
